আম্বানিদের অনুষ্ঠানে খাবারের সঙ্গে টিসু পেপারের বদলে দেওয়া হচ্ছে ৫০০ টাকার নোট!

ছবিটি আম্বানিরা কতটা বড়লোক তা বোঝানোর জন্য পোস্ট করা হলেও বিষয়টি পুরোপুরি ভুয়ো। কারণ উত্তর ভারতে 'দৌলত কি চাট' বলে একটি জনপ্রিয় খাবারের সঙ্গে এই ধরনের ৫০০ টাকার মতো দেখতে নোট পরিবেশন করা হয়। আর এই ছবির সঙ্গে আম্বানিদের নাম জড়িয়ে ভুয়ো পোস্ট করা হয়েছে।

আম্বানিদের অনুষ্ঠানে খাবারের সঙ্গে টিসু পেপারের বদলে দেওয়া হচ্ছে ৫০০ টাকার নোট!
Photo Credits: Twitter

অর্থ ও প্রাচুর্য্যের কারণে প্রায় প্রতিদিনই সংবাদের শিরোনামে আসে মুকেশ আম্বানির (Mukesh Ambani) পরিবার। তবে গত দুদিন ধরে মুম্বইয়ে উদ্বোধন হওয়া তাঁদের সাংস্কৃতিক সেন্টারের জন্য খবরের হেডলাইনে রয়েছে বিশ্বের অন্যতম ধনী এই পরিবারটি। এর মাঝেই সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দাবি করা হয়েছে, আম্বানি পরিবারের একটি অনুষ্ঠানে খাবারের সঙ্গে টিসু পেপারের (tissue paper) বদলে দেওয়া হয়েছিল ৫০০ টাকার (500 notes) নোট। ছবিটি দেখার পর কমেন্টে একজন লিখেছেন, আম্বানিজির পার্টিতে টিসু পেপারের বদলে ৫০০ টাকার নোট ব্যবহার করা হয়।

ছবিটি আম্বানিরা কতটা বড়লোক তা বোঝানোর জন্য পোস্ট করা হলেও বিষয়টি পুরোপুরি ভুয়ো। কারণ উত্তর ভারতে 'দৌলত কি চাট' (Daulat ki Chaat) বলে একটি জনপ্রিয় খাবারের সঙ্গে এই ধরনের ৫০০ টাকার মতো দেখতে নোট পরিবেশন করা হয়। আর এই ছবির সঙ্গে আম্বানিদের নাম জড়িয়ে ভুয়ো পোস্ট (Fake post) করা হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 02, 2023 08:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).