Horrific Death Video: হঠাৎ হাজির 'যমদূত', সাইকেল চালানোর সময় বৃদ্ধের উপর ভেঙে পড়ল দেওয়াল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল দেহ, ভিডিয়ো

Horrific Death Video: হঠাৎ হাজির 'যমদূত', সাইকেল চালানোর সময় বৃদ্ধের উপর ভেঙে পড়ল দেওয়াল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল দেহ, ভিডিয়ো
Horrific Death Video (Photo Credit: X/Screengrab)

মৃত্যু যে কোথায়, কখন, কীভাবে হাজির হবে, তা কেউ জানে না। তাইতো রাস্তা দিয়ে সুস্থ, সবল মানুষ যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে তাঁর মর্মান্তিক মৃত্যু হল। সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই বৃদ্ধ কল্পনাও করতে পারেননি, এই মুহূর্তই তাঁর জীবনের শেষ সময়।

পাঞ্জাবের (Punjab) মনসা (Mansa) থেকে এমনই একটি ভিডিয়ো সামনে এসেছে। যে ভিডিয়োতে (Horrific Death Video) দেখা যাচ্ছে,  মনসায় পাড়ার রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধের উপর হঠাৎ করে দেওয়াল ভেঙে পড়ে। ইঁটের পাকা দেওয়াল এমনভাবে ভেঙে পড়ে যে তার নীচে চাপা পড়ে যান ওই বৃদ্ধ।

সাইকেল-সমেত দেওয়ালের নীচে চাপা পড়ে যেতে দেখা যায় ওই বৃদ্ধকে। দুর্ঘটনার সময় রাস্তায় তেমন কেউ ছিলেন না। ফলে ওই বৃদ্ধ যখন দেওয়াল চাপা পড়েন, সেই সময় কেউ তাঁকে বাঁচানোর জন্য এগিয়েও যেতে পারেননি। মনসা থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Shocking Video Of Heart Attack: পোকামাকড়ের মত টপাটপ মরছে মানুষ, চলন্ত বাসে হুমড়ি খেয়ে পড়লেন চালক, হার্ট অ্যাটাকে মুহূর্তে মৃত্যু

দেখুন সেই ভিডিয়ো যখন অকস্মাৎ মৃত্যু হয় এক বৃদ্ধের...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 01, 2025 06:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).