Himachal Pradesh: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ হিমাচলের কংগ্রেস প্রধানের সমর্থকদের, দেখুন ভিডিয়ো
শুক্রবার সিমলার ওবেরয় সিসিল হোটেলের সামনে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের গাড়ি আটকান হিমাচল প্রদেশের কংগ্রেস সভাপতি প্রতিভা সিংয়ের সমর্থকরা।
সিমলা: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী (Chhattisgarh CM) ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) গাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস (Congress) সমর্থকের একাংশ। দাবি করলেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেস সভাপতি (Congress chief) প্রতিভা সিং (Pratibha Singh)-কে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) পদে বসানোর জন্য। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) রাজধানী (Capital) সিমলায় (Shimla)। এই ঘটনার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে (social media) পোস্ট হতেই ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সিমলার ওবেরয় সিসিল হোটেলের (Oberoi Cecil hotel) সামনে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের গাড়ি আটকান হিমাচল প্রদেশের কংগ্রেস সভাপতি প্রতিভা সিংয়ের সমর্থকরা। প্রতিভা সিংয়ের প্রতি তাঁদের সমর্থনের কথা প্রকাশ করে তাঁকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর অনুরোধ জানান বলে সূত্রের খবর।
#WATCH | Himachal Pradesh: State Congress chief Pratibha Singh's supporters gathered outside Oberoi Cecil hotel in Shimla showcasing their support to her while stopping Chhattisgarh CM Bhupesh Baghel's carcade. pic.twitter.com/jzGV2MmUud
— ANI (@ANI) December 9, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 09, 2022 05:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

