Heart Attack Takes Life: শিউরে যমরাজ, আদালতের বেঞ্চে বসে থেকে 'পাথর' হয়ে গেলেন আইনজীবী, দেখুন মর্মান্তিক ভিডিয়ো
আদালতে (Court) বসে থাকতে থাকতেই মৃত্যু হল এক আইনজীবীর। তেলাঙ্গানা হাইকোর্টে (Telangana High Court) গিয়ে বেঞ্চে বসেছিলেন এক আইনজীবী। বেঞ্চের কোনায় তিনি অনেকক্ষণ চুপচাপ বসেছিলেন। পারসা অনন্ত নাগেশ্বর রাও নামের ওই আইনজীবী চুপচাপ বসে থাকতে থাকতেই হঠাৎ করে হেলে পড়তে থাকেন। যা দেখে আশপাশের লোকজন তাঁর কাছে ছুটে যান। কোনওক্রমে তাঁকে উঠিয়ে বসানোর চেষ্টা করেন। তবে নাগেশ্বর রাও কোনওভাবে উঠে বসেননি। উলটে আরও পড়ে যাচ্ছিলেন নীচের দিকে। এরপর নাগেশ্বর রাওকে উঠিয়ে বসিয়ে দেখা যায়, তাঁর শরীরে আর প্রাণ নেই। অর্থাৎ আদালতে বসে থাকতে থাকতেই মৃত্যু হয় ওই আইনজীবীর। যা দেখে কার্যত ভয় পেয়ে যান প্রত্যেকে। কীভাবে হঠাৎ করে একজন মানুষের মৃত্য়ু এভাবে হতে পারে, তা দেখে সেখানে হাজির প্রত্যেকের মধ্যে ছড়ায় আতঙ্ক।
আরও পড়ুন: Disgusting Video: 'নিকৃষ্ট' কাজ করতে ওস্তাদ মানুষ, দেখুন কী হচ্ছে এই ভিডিয়োতে
দেখুন বসে থাকতে থাকতে কীভাবে মৃত্যু হল এক আইনজীবীর...
#Telangana: Parsa Anantha Nageshwar Rao, an advocate at Telangana High court passed away with cardiac arrest in high court premises on Thursday. pic.twitter.com/VU8dkHswss
— South First (@TheSouthfirst) August 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 08, 2025 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

