Kirtidan Gadhvi: গুজরাটে লোকসঙ্গীত শিল্পীর অনুষ্ঠানে টাকা ও সোনা-রুপোর কয়েনের বর্ষণ! দেখুন ভিডিয়ো

ভারতের বিভিন্ন প্রান্তে লোকসঙ্গীতের আজও প্রচুর চাহিদা রয়েছে। এই ধরনের গান যে সমস্ত শিল্পীরা গাইতে পারেন তাঁদের ভক্ত ও গুণমুগ্ধ অনুগামীদের সংখ্যাও কম নয়। বৃহস্পতিবার ভাইরাল একটি ভিডিয়োতে তারই প্রমাণ পাওয়া গেল।

Kirtidan Gadhvi: গুজরাটে লোকসঙ্গীত শিল্পীর অনুষ্ঠানে টাকা ও সোনা-রুপোর কয়েনের বর্ষণ! দেখুন  ভিডিয়ো
Photo Credits: Twitter@News18Guj

ভারতের বিভিন্ন প্রান্তে লোকসঙ্গীতের (Folk music) আজও প্রচুর চাহিদা রয়েছে। এই ধরনের গান যে সমস্ত শিল্পীরা গাইতে পারেন তাঁদের ভক্ত ও গুণমুগ্ধ অনুগামীদের সংখ্যাও কম নয়। বৃহস্পতিবার ভাইরাল (Viral) একটি ভিডিয়োতে তারই প্রমাণ পাওয়া গেল।

গুজরাটের (Gujarat) পালানপুরে (Palanpur) আয়োজিত তিন দিনের একটি ধর্মীয় অনুষ্ঠানে (religious festival) স্থানীয় লোকসঙ্গীত শিল্পী কীর্তিদান গাধভি (local folk artist Kirtidan Gadhvi) গান গাইছিলেন। সেই সময় মঞ্চের উপর দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি শিল্পীর মাথার উপর সোনা ও রুপোর কয়েন (gold and silver coins) এবং টাকা (notes) ওড়াতে থাকেন। এই ঘটনার ভাইরাল হওয়া ভিডিয়োতে ওই ব্যক্তিকে কয়েক লক্ষ টাকার জিনিস ওড়াতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত চলা তিনদিনের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল পালানপুরের জলরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব (Jalram Temple's Pran Pratishtha Mahotsav) উপলক্ষে। বুধবার রাতে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একটি ভক্তিমূলক গান (devotional song) গাইছিলেন কীর্তিদান গাধভি। সেই সময় এক ব্যক্তি ওই কাণ্ড করেন। আরও পড়ুন: Andhra Pradesh Temple Fire: রাম নবমীর উৎসবের সময় আগুন লেগে পুড়ে গেল মন্দির, ভয়াবহ ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 30, 2023 09:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).