Viral News: শো রুমে হবু স্ত্রীর জন্য ফোন কিনতে এসে প্রেমিকার কাছে ধরা পড়ে মার খেল ব্যক্তি, দেখুন ভিডিয়ো

হবু স্ত্রী-কে বিয়ের আগে উপহার দেবে বলে শো রুমে এসে একটা মোবাইল ফোন কিনতে এসেছিল সে। বিয়ের আগে ফোন একটু কথা বলার জন্যই এই উপহার।

Viral News: শো রুমে হবু স্ত্রীর জন্য ফোন কিনতে এসে প্রেমিকার কাছে ধরা পড়ে মার খেল ব্যক্তি, দেখুন ভিডিয়ো
Groom Beaten by Angry Girlfriend. (Photo Credits: X)

একেবারে বড় বিভ্রাট। না, না, লেখাটা ভুল হল। বলা ভাল, ভাগ্যের পরিহাস। যাই হোক, বিভ্রান্ত অবস্থায় থেকে খবরটাকে এবার ভাষায় বোঝানোর চেষ্টা করা যাক। বিহারের ছাপরা জেলায় এক ব্যক্তির সামনে বিয়ে। হবু স্ত্রী-কে বিয়ের আগে উপহার দেবে বলে শো রুমে এসে একটা মোবাইল ফোন কিনতে এসেছিল সে। বিয়ের আগে ফোন একটু কথা বলার জন্যই এই উপহার। শো রুমে মোবাইল কেনার পর সেখানের এক কর্মী জিজ্ঞাসা করেন, ফোনটা স্পেশাল গিফট প্যাক করে দিতে হবে কি না।

যার জবাবে সেই ব্যক্তি জানান, অবশ্যই গিফট প্যাক করে দিতে, কারণ যাকে তিনি এই ফোনটি দেবেন, সেটা বিয়ের আগে তার হবু স্ত্রী-কে উপহার। এখানেই বিধি বাম। কী খারাপ ভাগ্য শো রুমে সেই সময় ছিলেন সেই ব্যক্তির প্রেমিকা। প্রেমিকাকে না জানিয়েই অন্য একজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা ছিল তার। কিন্তু সো রুমে সব কথা লুকিয়ে শুনে বেজায় ক্ষিপ্ত হয়ে প্রতারক প্রেমিকের ওপর চড়াও হয় সেই গার্লফ্রেন্ড। শো রুমেই ব্যক্তিকে চরম অপমান করতে থাকেন সেই মহিলা।

দেখুন এই ঘটনার ভিডিয়োটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 17, 2025 08:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).