Kavan Markwood Fall Video: বেসবল ম্যাচ দেখতে গিয়ে ২০ ফুটেরও বেশি উঁচু স্ট্যান্ড থেকে পড়ল ফ্যান, দেখুন কাভান মার্কউডের ঘটনার ভিডিও

মার্কউড পাইরেটসের খেলায় খুশিতে তার শার্ট খুলে নিজের উপর বিয়ার ঢেলে সেলিব্রেট করছিলেন ঠিক তখনই এই ঘটনাটি ঘটে। প্রায় ২১ ফুট উঁচু পিএনসি পার্কের স্ট্যান্ড থেকে পড়ে যান তিনি।

Kavan Markwood Fall Video: বেসবল ম্যাচ দেখতে গিয়ে ২০ ফুটেরও বেশি উঁচু স্ট্যান্ড থেকে পড়ল ফ্যান, দেখুন কাভান মার্কউডের ঘটনার ভিডিও
Kavan Markwood Accident (Photo Credit: @RoosterGM/ X)

Kavan Markwood Fall Video: আগের রাতে (১ মে) মার্কিন মুলুকে বেসবলের পিটসবার্গ পাইরেটস (Pittsburgh Pirates) বনাম শিকাগো কাবস (Chicago Cubs)-এর খেলা চলাকালীন পিটসবার্গ পাইরেটসের এক ভক্ত স্ট্যান্ড থেকে পড়ে গিয়ে গুরুতর অবস্থায় রয়েছেন। ২০ বছর বয়সী ওই ভক্তের নাম কাভান মার্কউড (Kavan Markwood)। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ম্যাচের প্রত্যক্ষদর্শীদের মতে, মার্কউড পাইরেটসের খেলায় খুশিতে তার শার্ট খুলে নিজের উপর বিয়ার ঢেলে সেলিব্রেট করছিলেন ঠিক তখনই এই ঘটনাটি ঘটে। প্রায় ২১ ফুট উঁচু পিএনসি পার্কের স্ট্যান্ড থেকে পড়ে যান তিনি। এই দুর্ঘটনায় খেলা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে মার্কউডের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মার্কউডকে মাঠ থেকে নিয়ে অ্যালেগেনি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় মাঠে থাকা স্টাফ জানিয়েছে, মার্কউডকে যখন তারা তুলে নিয়ে যায় তখন তিনি মাটিতে নিশ্চল হয়ে পড়েছিলেন। Surat: আবাসনের নীচে বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে মাথায় উপর ভেঙে পড়ল সিমেন্টের টুকরো, ১১ দিন পর হাসপাতালে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

২০ ফুটেরও বেশি উঁচু স্ট্যান্ড থেকে পড়ল ফ্যান

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 02, 2025 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).