Chair War in UP College Video: যোগী রাজ্যের কলেজে চেয়ার নিয়ে মারামারি ছাত্রদের, ভাইরাল ভিডিয়ো ফেরাল কুরুক্ষেত্রের স্মৃতি!

উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের এক কলেজে পড়ুয়াদের মধ্যে ব্যাপক অশান্তি। শ্রী রাম কলেজে পড়ুয়াদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় বচসা।

Chair War in UP College Video:  যোগী রাজ্যের কলেজে চেয়ার নিয়ে মারামারি ছাত্রদের, ভাইরাল ভিডিয়ো ফেরাল কুরুক্ষেত্রের স্মৃতি!
Rajasthan Viral Video (Photo Credits: Twitter)

উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের এক কলেজে পড়ুয়াদের মধ্যে ব্যাপক অশান্তি। শ্রী রাম কলেজে পড়ুয়াদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় বচসা। তারপর দেকা যায় কলেজের ক্য়ান্টিনের চেয়ার ছুড়ে একে অপরকে আঘাত করার চেষ্টা করেন পড়ুয়ারা। ইউপি-র শ্রী রাম কলেজের চেয়ার যুদ্ধের ৩০ সেকেন্ডের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ছাত্ররা একে অপরকে চেয়ার ছুড়ে মারছেন। ঘটনায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর হয় বলে জানা যাচ্ছে। নাই মান্ডি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কলেজ কর্তৃপক্ষ কয়েক জন পড়ুয়াকে সাসপেন্ড করেছে।

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 26, 2023 06:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).