Bull Attack in Meerut: আচমকা ষাঁড়ের গুঁতো পথচলতি বৃদ্ধকে, পেট থেকে বেরিয়ে এল পাকস্থলী, দেখুন CCTV

ষাঁড়ের সিংয়ের আঘাতে গুরুতর আহত হন বৃদ্ধ। তাঁর পেট থেকে পাকস্থলী বেরিয়ে আসে।

Bull Attack in Meerut: আচমকা ষাঁড়ের গুঁতো পথচলতি বৃদ্ধকে, পেট থেকে বেরিয়ে এল পাকস্থলী, দেখুন CCTV
Bull Attack in Meerut (Photo Credits: X)

আচমকা ষাঁড়ের গুঁতো পথচলতি এক বৃদ্ধকে। রাস্তার মাঝে ছিটকে পড়ছেন বছর ৮৫-র ওই বৃদ্ধ ব্যক্তি। বিশাল সিংয়ের আঘাতে তাঁর পেট থেকে বেরিয়ে এল আস্ত পাকস্থলী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মিরাটে (Meerut)। পথ চলতি ওই বৃদ্ধকে আচমকাই গুঁতিয়ে দেয় ষাঁড়টি। হাওয়ায় উড়ে ছিটকে মাটিতে পড়েন তিনি। ষাঁড়ের সিংয়ের আঘাতে গুরুতর আহত হন বৃদ্ধ। তাঁর পেট থেকে পাকস্থলী বেরিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছেন স্থানীয়রা। ব্যস্ত রাস্তার সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

  দেখুন বৃদ্ধকে ষাঁড়ের গুঁতোর সিসিটিভি ফুটেজ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 06, 2024 02:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).