Uttar Pradesh: ব্যস্ত ওয়ান-ওয়ের মাঝ পথে টোটো ঘোরাতেই বাইকের সঙ্গে ধাক্কা, বেঘোরে প্রাণ হারালেন যুবক
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত অপেক্ষা না করে টোটো ছুটিয়ে চম্পট দেয় চালক। ওই বাইক আরোহীকে স্থানীয়রা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেয়।
ব্যস্ত ওয়ান-ওয়ের মাঝ পথে টোটো ঘোরাতে গিয়ে ঘটল চরম অঘটন। বেঘোরে প্রাণ হারালেন এক বাইক চালক। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে ওই ওয়ান-ওয়ে রাস্তায় দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ব্যস্ত ওয়ান-ওয়ে রাস্তায় দ্রুত গতিতে ছুটছে সমস্ত গাড়ি। এমন সময় একটি টোটো উলটো দিকে ঘোরার চেষ্টা করে। আর তখনই পিছন দিক থেকে আসা একটি বাইক সজোরে ধাক্কা দেয় টোটো-তে। বাইক থেকে ছিটকে পড়েন বছর ২১-এর আকশ সিং। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত অপেক্ষা না করে টোটো ছুটিয়ে চম্পট দেয় চালক। ওই বাইক আরোহীকে স্থানীয়রা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেয়।
দেখুন ঘটনার সিসিটিভি ফুটেজ...
Horrible! This incident is apparently from Prayagraj, and the biker eventually died. The e-rickshaw driver deserves harshest punishment. pic.twitter.com/vIVPpyEzac
— Keh Ke Peheno (@coolfunnytshirt) April 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 28, 2024 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

