Tomatoes Price: স্মার্টফোন কিনলে অফারে টমেটো মিলছে বিনামূল্য, দোকানের সামনে লম্বা লাইন
টমেটোর দাম আগুন। দিল্লি, উত্তরপ্রদেশ, কর্ণাটক সহ দেশের বেশ কয়েকটি জায়গায় টমেটোর কেজি প্রতি দাম দেড়শো টাকা ছাড়িয়েছে।
টমেটোর দাম আগুন। দিল্লি, উত্তরপ্রদেশ, কর্ণাটক সহ দেশের বেশ কয়েকটি জায়গায় টমেটোর কেজি প্রতি দাম দেড়শো টাকা ছাড়িয়েছে। দাম অত্যধিক বাড়ায় দিল্লির ম্যাকডোনাল্ডসে টমেটোর সব আইটেম বাদ পড়ে। এরই মাঝে টমেটো ঠিক কতটা দামি তা ধরা পড়ল মধ্যপ্রদেশের অশোক নগরে।
শিবরাজ সিং চৌহানের রাজ্যের এক দোকানে স্মার্টফোন কিনলে বিশেষ অফারে টমেটো বিনামূল্যে দেওয়া হচ্ছে। মোবাইল কত দামের কিনছেন ক্রেতা, তার ওপর ঠিক করে দেওয়া হচ্ছে কতটা টমেটো বিনামূল্যে দেওয়া হবে। তবে নূন্যতম দু কেজি টমেটো সব ক্রেতারদেরই দেওয়া হচ্ছে। 'মোবাইল কিনলে টমেটো ফ্রি'অফারে ক্রেতাদের ঢল পড়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে টমেটোর দাম তাঁদের কতটা চাপে রেখেছ। এই বাজারের বাকি দোকানগুলির মালিকরা 'টমেটো অফার' নিয়ে ভেবে দেখছেন।
দেখুন ভিডিয়ো
VIDEO | A smartphone shop owner in Madhya Pradesh's Ashok Nagar is giving tomatoes to customers free of cost with mobile phones. "Since tomatoes have become expensive and we wanted to offer something to customers due to increased competition in the market, we decided to offer… pic.twitter.com/egW9rWt5xw
— Press Trust of India (@PTI_News) July 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 09, 2023 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

