Kerala Labourer Turns Model: ৬০ বছরের দিনমজুর হয়ে গেলেন ফোটোশুটের মডেল! ভাইরাল ভিডিও

কার কখন কীসে ভাগ্য বদলে যাবে, কেউ জানে না। এই ধরুন না, কেরালার মাম্মিক্কা’র (Kerala Labourer Turns Model) কথা। তিনি কোঝিকোড়ের বাসিন্দা। পেশায় দিনমজুর থেকে রাতারাতি হয়ে গেলেন ওয়েডিং শুটের মডেল।

Kerala Labourer Turns Model: ৬০ বছরের দিনমজুর হয়ে গেলেন ফোটোশুটের মডেল! ভাইরাল ভিডিও
Mammikka (Photo Credits: Instagram)

কার কখন কীসে ভাগ্য বদলে যাবে, কেউ জানে না। এই ধরুন না, কেরালার মাম্মিক্কা’র (Kerala Labourer Turns Modelকথা। তিনি কোঝিকোড়ের বাসিন্দা। পেশায় দিনমজুর থেকে রাতারাতি হয়ে গেলেন ওয়েডিং শুটের মডেল। রংচটা লুঙ্গি, সাধারণ জামা গায়ে যাঁর দিন কাটত, সেই মাম্মিক্কা এখন সুইস স্যুট, নামী ব্র্যান্ডের চশমায় নিজেকে সাজিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান। অযত্নে বেড়ে ওঠা উস্কোখুস্কো চুল এখন স্যাঁলো চর্চিত। রোগে পোড়া ত্বকে মেকআপের আস্তরণ। সবটাই সম্ভব হয়েছে চিত্রগ্রাহক শরিক বয়ালিলের সৌজন্যে। তাঁর ইনস্টা পোস্টে মাম্মিক্কা’র ছবি দেখে মাতোয়ারা নেট দুনিয়া।

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 16, 2022 10:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).