Karnataka Viral Video: রাস্তার মাঝে দুই দল যুবকের মধ্যে তুমুল অশান্তি, রেষারেষির জেরে গাড়ির ধাক্কায় আহত এক

সংঘর্ষে জড়িত ছয় জনের মধ্যে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বাকি চারজন এখনও পলাতক। আর্থিক বিরোধের কারণে দুই দলের মধ্যে বচসা বেধেছিল বলে পুলিশ সূত্রে খবর।

Karnataka Viral Video: রাস্তার মাঝে দুই দল যুবকের মধ্যে তুমুল অশান্তি, রেষারেষির জেরে গাড়ির ধাক্কায় আহত এক
Karnataka Viral Video (Photo Credits: X)

মাঝ রাতে রাস্তার মাঝে দুই দল যুবকের মধ্যে বাধল চরম অশান্তি। যার জেরে আহত হয়েছেন এক যুবক। গত ১৮ মে কর্ণাটকের (Karnataka) উপকূলীয় শহর উড়ুপিতে ঘটে যাওয়া বিশৃঙ্খলার চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, দুই দল যুবকের মধ্যে বচসার জেরে গাড়ি থেকে নেমে কয়েকজন একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন। এরই মাঝে গাড়ি ছুটিয়ে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেওয়া হয় এক যুবককে। রাস্তার মধ্যেই ছিটকে পড়েন তিনি। সংঘর্ষে জড়িত ছয় জনের মধ্যে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বাকি চারজন এখনও পলাতক। তাঁদের খোঁজ চলছে। আর্থিক বিরোধের কারণে দুই দলের মধ্যে বচসা বেধেছিল বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুনঃচলন্ত ট্রাক থেকে মাল গায়েব, অভিনব চুরির কায়দায় তাজ্জব নেটবাসী

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 25, 2024 02:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).