Drones Show Video: আকাশে সাড়ে ১০ হাজার ড্রোনের খেলা, দেখুন গিনিস বুকে নাম লেখানো সেই ড্রোন শো
ড্রোন-শোয়ে সবাইকে ছাপিয়ে গেল ভিয়েতনাম। ভিয়েতমানের রাজধানী হো চি মিন সিটি-তে দেখা মিলল আকাশ সজ্জার বড় নজির।
Vietnam Drones Show Video: ড্রোন-শোয়ে সবাইকে ছাপিয়ে গেল ভিয়েতনাম। ভিয়েতমানের রাজধানী হো চি মিন সিটি-তে দেখা মিলল আকাশ সজ্জার বড় নজির। চিনা কোম্পানি ডামোডা (DAMODA)-র ড্রোনের আলোকসজ্জার খেলা ভিয়েতনামের আকাশে গড়ল 'গিনিস'রেকর্ড। ভিয়েতনামের হো চি মিন সিটিতে ১০ হাজার ৫১৮টি ড্রোনের আলোয় ভরে গেল গোটা আকাশ। একসঙ্গে এতগুলি ড্রোনের এত সুন্দর খেলা এর আগে দেখা যায়নি। এই ড্রোন শো 'গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'-এ স্থান পেল।
গিনিস বুকে ঠাঁই পাওয়া এই ড্রোন শোয়ে একটা বড় চক্র ধরনের জিনিস (কিছুটা ইউএফও) আকাশের বিভিন্ন প্রান্তে ঘুরে খেলা দেখাল। শহরের বেশীরভাগ জায়গা অন্ধকার করে চলল এই ড্রোন শো। ঐতিহাসিক ড্রোন শোয়ের সাক্ষী থাকলেন হাজার হাজার মানুষ।
দেখুন ড্রোন শো-টি
OVER 10,000 DRONES LIGHT UP VIETNAM SKY
Chinese firm DAMODA shattered the Guinness World Record with a 10,518-drone light show over Ho Chi Minh City.
Move over fireworks—this is what 21st-century skyshows look like.pic.twitter.com/Heh5QMzfnh
— Mario Nawfal (@MarioNawfal) May 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 02, 2025 03:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

