Largest Diamond: ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় হীরের খোঁজ, ২৪৯২ ক্যারেটের হীরে এখন দুনিয়ার হিরো
গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় হীরের খোঁজ মিলল দক্ষিণ আফ্রিকার দেশের বোতসোয়ানা-য়। সেখানকার এক কারোয়ে খনি থেকে উত্তোলন করা হল ২ হাজার ৪৯২ ক্যারেটের এই হীরে।
2,492-Carat Diamond in Botswana: গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় হীরের খোঁজ মিলল দক্ষিণ আফ্রিকার দেশের বোতসোয়ানা (Botswana)-য়। সেখানকার এক কারোয়ে খনি থেকে উত্তোলন করা হল ২ হাজার ৪৯২ ক্যারেটের এই হীরে। দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত যত হীরে তোলা হয়েছে, তার মধ্যে এটি দ্বিতী সবচেয়ে বড় হীরে। সাধারণ দাঁড়িপাল্লায় এই হীরের ওজন প্রায় ৫০০ গ্রাম। বোতসোয়ানার প্রেসিডেন্ট মোগওয়েসি মাসিসি এই হীরেটি সাধারণ মানুষের সামনে উন্মোচন করে ঘোষণা করলেন, খুশিতে তার চোখে জল চলে এসেছে।
আপাতত হীরেটি সবার প্রদর্শনীর জন্য রাখা হবে। বিদেশ থেকে বহু পর্যটক এটি দেখতে আসতে পারেন। যে খনিটি থেকে এই সুবিশাল হীরেটি উত্তোলন করা হয়েছে, সেটি লুকারা ডায়মন্ড কর্পোরেশন-এর। তাঁরা সেই খনির শ্রমিকদের বিশেষ পুরস্কার দিচ্ছে। হীরেটির যে রেকর্ড দর উঠতে চলেছে তা বলাই বাহুল্য়। তবে এটি কবে বিক্রি করা হবে তা এখনও ঠিক করা হয়নি। আরও পড়ুন-ক্যালিফোর্নিয়ার সান কার্লোস সৈকতে শত শত সি লায়ন
দেখুন খবরটি
2,492-Carat Diamond in Botswana Is Second-Largest to Ever Be Found — and the Biggest in Over a Century https://t.co/XQHSySSX5D
— People (@people) August 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 11:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

