West Bengal Police Day 2025: আপনাদের সাহস, ত্যাগ এবং নিষ্ঠা আমাদের প্রতিদিনের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করে'- পুলিশ দিবসে বার্তা মুখ্যমন্ত্রী মমতার
আজ রাজ্য পুলিশ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি (Bengal CM Mamata Bandopadhyay) সব স্তরের পুলিশ কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি তাদের আত্মত্যাগ ও উৎসর্গ আমাদের প্রতিদিন নিরাপত্তা ও শান্তি কে নিশ্চয়তা দিচ্ছে বলে জানিয়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় তাদের আমরা সম্মান করি বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর বার্তা-
On this Police Day, we honour the heroes in uniform who stand strong to uphold law and order.
Your courage, sacrifice and dedication ensure our safety and peace everyday.
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2025
ফেসবুকে সচিত্র শুভেচ্ছা বার্তা-
ভারতে ২১ অক্টোবর পুলিশ দিবস হলেও ২০২০ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত, এখন থেকে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম দিন ‘পুলিশ দিবস’ পালন করবে রাজ্য সরকার।
পুলিশকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশ একটি বিশেষ দিন বেছে নিয়েছে। যেমন, চিন (১০ জানুয়ারি), মিশর (২৫ জানুয়ারি), মালয়েশিয়া ও রোমানিয়া (২৫ মার্চ), ইউক্রেন (৪ এপ্রিল), আর্মেনিয়া (১৬ এপ্রিল), মার্কিন যুক্তরাষ্ট্র (১৫ মে), সিঙ্গাপুর (৩ জুন), সার্বিয়া (১২ জুন), তাইওয়ান (১৫ জুন), আজারবাইজান (২ জুলাই), পোল্যান্ড (২৪ জুলাই), ভিয়েতনাম (১৯ আগস্ট), কানাডা (২৪ আগস্ট), ব্রিটেন (২৯ সেপ্টেম্বর), থাইল্যান্ড (১৭ অক্টোবর), বুলগেরিয়া (৮ নভেম্বর)।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 01, 2025 03:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

