Saraswati Puja 2025: বাগ্দেবীর আরাধনায় মাতল টলিপাড়া, কার বাড়িতে কেমন হল পুজো?
মা সরস্বতী (Saraswati Puja 2025) হলেন বিদ্যার দেবী, শিল্প ও সংস্কৃতির দেবী। মায়ের আশীর্বাদে পৃথিবীতে বিরাজমান থাকে শিল্প। সৃষ্টি হয় নতুন নতুন ভাবনার। তাই বসন্ত পঞ্চমীর শুভ লগ্নে দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন সক্কলে। দেবীর আশীর্বাদে বিদ্যায়, সৃষ্টিতে, কৃষ্টিতে সমৃদ্ধ হন শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ।
বাগদেবীর (Saraswati Puja 2025) পুজোয় ব্যস্ত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। দু’হাত জোড় করে ভক্তিভরে মায়ের মন্ত্রোচ্চারণের মুহূর্তে দেখা মিললো তার। পরনে হালকা নীল শাড়ি, রুপোলি গয়নায় স্নিগ্ধ লাগছিল তাকে।
ইন্দ্রানী দত্তের বাড়ির পুজো (Saraswati Puja 2025)
জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী দত্তের বাড়ির পুজোর আয়োজন ছিল একেবারে জমজমাট। বেগুনী রঙের শাড়িতে অভিনেত্রীকে লাগছিলো দারুণ।
রথিজিৎ ভট্টাচার্যের বাড়ির পুজো (Saraswati Puja 2025)
জনপ্রিয় গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক রথিজিৎ ভট্টাচার্যের বাড়িতেও রবিবারের সকালে বাগ দেবীর আরাধনায় মেতে উঠেছিলেন সকলে। স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো তে অংশ নেন তিনি।সুরকার এবং গায়কের এদিন দেখা মিলল অফ হোয়াইট পাঞ্জাবিতে। একেবারে বাঙালি লুকে দেখা গিয়েছিল তাকে।
দেখুন সেই ভিডিও-
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 03, 2025 08:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

