আজ শারদীয়া দুর্গোৎসবের মহাষ্টমী।  সকাল থেকেই দেবী দুর্গার কল্পারম্ভ ও অষ্টমীবিহিত পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। মহাষ্টমীতে অনেক জায়গায়  কুমারী পুজোর আয়োজন করারয়েছে। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবি জ্ঞানে পুজোকরেন ভক্তমন্ডলী।

বেলুড় মঠে চলছে অষ্টমী পুজো

বেলুড়  মঠে যথোচিত ধর্মীয় আচারঅনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে অষ্টমী পুজো। অন্যান্য বারের মতো এবারেও  মঠে  কুমারী পূজার আয়োজন করাহয়েছে। কুমারী পুজো দেখতে  সকাল থেকে অগণিত ভক্ত  বেলুড় মঠে ভিড় করেছেন।

বাগবাজার সহ অন্যত্র আজ বীরাষ্টমী পালন করা হচ্ছে। অষ্টমী তিথি আজবেলায় শেষ হবে। তার চব্বিশ মিনিট আগে থেকে শুরু হবে সন্ধি পুজা।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)