Good Friday 2025: গুড ফ্রাইডের সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজ গুড ফ্রাইডে। অনেকেই একে হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে বলেন। কেউ কেউ একে ব্ল্যাক ফ্রাইডেও বলে থাকেন। যিশুর ক্রুসবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসব পালিত হয়। খ্রিস্ট ধর্মের প্রচলিত ইতিহাস অনুযায়ী, যিশুকে শুক্রবারে ক্রুসবিদ্ধ করা হয়েছিল। কিংবদন্তি বলে, ক্রুসবিদ্ধকরণ হয়েছিল ৩৩ খ্রিস্টাব্দে। যদিও এ নিয়ে নানান মত প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন ৩৪ খ্রিস্টাব্দ ক্রুসবিদ্ধকরণ হয়েছিল। মাসটি ছিল এপ্রিল, তারিখটি ছিল ৩।
আজকের এই পবিত্র দিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Bandopadhyay) তিনি লেখেন- "গুড ফ্রাইডে হল তপস্যা, প্রার্থনা এবং ত্যাগের দিন।আমার সকল খ্রিস্টান ভাইবোনদের দিনটি শুভ হোক।"
Good Friday is a day of penance, prayer and sacrifice.
May all my Christian brothers and sisters have a blessed day.
— Mamata Banerjee (@MamataOfficial) April 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 11:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

