CM Wishes To Tribal Community On Karam Parab: করম পরব নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধির দিশা, শুভেচ্ছা বার্তায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজ (৩ সেপ্টেম্বর) করম পুজো। বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ ,বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ,অসম, উড়িষ্যা সহ নানা স্থানে করম উৎসব পালিত হবে। করম পরব উপলক্ষ্যে আদিবাদী সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ মুখ্যমন্ত্রী লেখেন, "জয় জোহার! পবিত্র করম পরব উপলক্ষ্যে সারা বাংলা তথা ভারতবর্ষের তথা সারা বিশ্বের সমস্ত আদিবাসী মানুষকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরও এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছি।"
মুখ্যমন্ত্রী জানান, "১৫ নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি ও ওই দিনটিতেও আমরা সরকারী ছুটি ঘোষণা করেছি। পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে এবং হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসী মানুষদের প্রতি আমাদের অকুন্ঠ শ্রদ্ধার নিদর্শন হল এই সব সিদ্ধান্ত।"
করম পরবে এক্স হ্যান্ডেলের বার্তা-
জয় জোহার!
পবিত্র করম পরব উপলক্ষে সারা বাংলা তথা ভারতবর্ষের তথা সারা বিশ্বের সমস্ত আদিবাসী মানুষকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।
আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরো এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছি।
১৫ই নভেম্বর ভগবান…
— Mamata Banerjee (@MamataOfficial) September 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 03, 2025 10:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

