আজ স্বাধীনতা দিবসের পাশাপাশি দুই বরেণ্য বাঙালির জন্মদিন। প্রথম জন জাতীয়তাবাদী আন্দোলনের পুরোধা পুরুষ অরবিন্দ ঘোষ ও অপরজন হলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। ঋষি অরবিন্দের জন্মজয়ন্তী পালিত হচ্ছে গোটা দেশজুড়ে। এ রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তরফেও এই দিনটি স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে।মুখ্যমন্ত্রী শুক্রবার সোশ্যাল মিডিয়া'তে লিখেছেন, "বঙ্গ সংস্কৃতির অন্যতম উদ্গাতা, জাতীয়তাবাদী চিন্তনের পুরোধা ও মানবতার পূজারী র জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।"
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবসে মুখ্যমন্ত্রীর তরফে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।শুক্রবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল মারফৎ এক বার্তায় লিখেছেন, "চ'লে যাব - তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল" তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)