Ganesh Chaturthi 2024: বাংলাদেশ জুড়ে অস্থিরতার মাঝেও শান্তির খোঁজ, গণপতির আরাধনা লিটনের
সপরিবারে গণপতির আরাধনায় মেতে উঠলেন লিটন। গণেশ পুজোর সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
বাংলাদেশ জুড়ে চলমান অস্থিরতার মাঝেই ক্রিকেটার লিটন দাস (Litton Das) গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2024) উদযাপন করলেন। সপরিবারে গণপতির আরাধনায় মেতে উঠলেন লিটন। গণেশ পুজোর সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সকলকে জানিয়েছেন গণেশ চতুর্থীর শুভেচ্ছা। উল্লেখ্য, গত মাসেই পড়শি দেশ বাংলাদেশের এক চরম অরাজকতার চিত্র উঠে এসেছে গোটা বিশ্ববাসীর সামনে। শেখ হাসিনার সরকার ফেলা, তাঁকে দেশ ছাড়া করা, সাধারণ নাগরিকের প্রধানমন্ত্রী আবাসের দখল নেওয়া, অন্তর্বর্তী সরকার গঠন- টুকরো টুকরো সমস্ত ঘটনা সমাজমাধ্যমের হাত ধরে উঠে এসেছে।
গণেশ চতুর্থীর ছবি শেয়ার করেছেন লিটন...
Ganapati Bappa Morya! 🙏🪔 pic.twitter.com/TooZN8vstv
— Litton Das (@LittonOfficial) September 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 08, 2024 10:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

