Women in Car Chased Video: রাতের রাস্তায় মহিলাদের নিরাপত্তা কোথায়? রাজনৈতিক দলের পতাকা লাগিয়ে তরুণীদের গাড়ি আটকে হুজ্জুতি যুবকদের, দেখুন ভিডিয়ো
ডিএমকে-র (DMK) পতাকা লাগানো দুটি গাড়ি থেকে মহিলাদের পিছু নেওয়া, তাঁদের কটূক্তির অভিযোগ উঠল। চেন্নাইয়ের (Chennai) ইস্ট কোস্ট রোড থেকে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যখানে পরপর দুটি গাড়ি থেকে মহিলাদের একটি দলের পিছু নেওয়া হয়, তাঁদের কটূক্তির অভিযোগ ওঠে। এমনকী মহিলাদের গাড়ির চারপাশে পাক খেতে দেখা যায় ডিএমকে-র পতাকা লাগানো গাড়ির যুবকদের। সেই সঙ্গে প্রকাশ্য রাস্তায় ওই মহিলাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যে ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ পদক্ষেপ করে। সেই সঙ্গে ওই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত, সে বিষয়েও পুলিশ জোরদার তল্লাশি শুরু করেছে। রাস্তার উপর ছুটে এসে এক যুবককে যেমন মহিলাদের গাড়িতে থাকা সদস্যদের হুমকি দেওয়া হয়, তেমনি রাস্তা আটকেও তারা দাঁড়িয়ে পড়ে। রাতের রাস্তায় এহেন ভিডিয়ো দেখে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
দেখুন মহিলাদের গাড়ি লক্ষ্য করে কীভাবে অশ্লীল কটূক্তি, হুমকি দেওয়ার পালা চলে...
#Tamilnadu #Chennai: Women chased, threatened by DMK-flagged cars on ECR
A video showing a group of women screaming in fear inside their car as they are chased and threatened by a group of youths in two cars, one flying a #DMK flag. pic.twitter.com/wITgVmQ87r
— Siraj Noorani (@sirajnoorani) January 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

