Bandra Rape: বান্দ্রায় রেল স্টেশনে ফাঁকা ট্রেনে ৫৫ বছরে মহিলার ধর্ষণ

মুম্বইয়ের বান্দ্রায় চাঞ্চল্যকর ঘটনা। বান্দ্রা রেল টার্মিনাসে দাঁড়িয়ে থাকা এক ফাঁকা ট্রেনে ধর্ষণ করা হল ৫৫ বছরের এক মহিলাকে। রেল স্টেশনে ধর্ষণ কাণ্ডে এক শ্রমিককে গ্রেফতার করেছে রেল পুলিশ।

Bandra Rape: বান্দ্রায় রেল স্টেশনে ফাঁকা ট্রেনে ৫৫ বছরে মহিলার ধর্ষণ
Representational Image (Photo Credit: X)

মুম্বইয়ের বান্দ্রায় চাঞ্চল্যকর ঘটনা। বান্দ্রা রেল টার্মিনাসের প্ল্য়াটফর্মে দাঁড়িয়ে থাকা এক ফাঁকা ট্রেনে ধর্ষণ করা হল ৫৫ বছরের এক মহিলাকে। ট্রেনে ঘুমিয়ে পড়া মহিলাকে ধর্ষণ করা হয় বলে অবিয়োগ। রেল স্টেশনে ধর্ষণ কাণ্ডে রাহুল শেখ নামে নিজের পরিচয় দেওয়া এক শ্রমিককে গ্রেফতার করেছে রেল পুলিশ। উত্তর ভারত থেকে সেই মহিলা জামাইয়ের কাছে মুম্বইয়ে ঘুরতে এসেছিলেন। ঘুরতে ঘুরতে অনেকটা রাতে হয়ে যাওয়ায় সেই মহিলা ও তার জামাই ফাঁকা ট্রেনেই ঘুমিয়ে পড়েন।

এরপর সেই মহিলাকে জোর করে টেনে নিয়ে গিয়ে ফাঁকা ট্রেনের অন্য কোনও কামরয় ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চলছে। ফাঁকা ট্রেন থেকেই ধর্ষককে ভোর পাঁচটা নাগাদ গ্রেফতার করা হয়।

মুম্বইয়ের বান্দ্রা রেল টার্মিনাসে ধর্ষণ

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 1620 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).