Madhya Pradesh: বোনের বিয়েতে মঞ্চে নৃত্য পরিবেশনের মাঝে আচমকা বিকল হৃদযন্ত্র, মৃত্যু মহিলার

জানা গিয়েছে, মৃত মহিলার নাম পরিণতি জেইন। খুড়তুতো বোনের বিয়ে উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দে মেতেছিলেন পরিণিতা।

Madhya Pradesh: বোনের বিয়েতে মঞ্চে নৃত্য পরিবেশনের মাঝে আচমকা বিকল হৃদযন্ত্র, মৃত্যু মহিলার
ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ মঞ্চে নৃত্য(Dance) পরিবেশন করতে করতে হার্ট অ্যাটাকে(Heart Attack) মৃত্যু মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh)একটি রিসর্টে। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সময় এই মৃত্যু ঘটে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম পরিণতি জেইন। খুড়তুতো বোনের বিয়ে উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দে  মেতেছিলেন পরিণিতা। সেই উপলক্ষে একটি একক নৃত্য পরিবেশন করেন। সেই সময়ই হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে তাঁর। মঞ্চের মধ্যেই লুটিয়ে পড়েন। সিপিআর দেওয়া হলেও আর চোখ খোলেননি তিনি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বোনের বিয়েতে মঞ্চে নৃত্য পরিবেশনের মাঝে আচমকা বিকল হৃদযন্ত্র, মৃত্যু মহিলার

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 10, 2025 08:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).