Amritpal Singh Arrested: ৩৫ দিন পর অবশেষে ধরা গেল অমৃতপাল সিংকে, কী বললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
অবশেষে পঞ্জাব পুলিশ গ্রেফতার করল খালিস্তানীপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh Arrested)-কে।
অবশেষে পঞ্জাব পুলিশ গ্রেফতার করল খালিস্তানীপন্থী নেতা তথা 'ওয়ারিস পঞ্জাব দি'-র প্রধান অমৃতপাল সিং (Amritpal Singh Arrested)-কে। রাজ্যের সেরা পুলিশ কর্তা, সেরা গোয়েন্দাদের কাজে লাগিয়ে, বেশ কিছু দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে ৩৫ দিন ধরে অক্লান্ত পরিশ্রমের পর মোগা থেকে অমৃতপালকে হেফাজতে নিল পঞ্জাব পুলিশ। তাঁর সাঙ্গোপাঙ্গোদের ধরতে পারলেও, কিছুতেই ধরা যাচ্ছিল না অমৃতপালকে।
এই ইস্যুতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানালেন, ৩৫ দিন খোঁজার পর অমৃতপাল সিং আজ ধর পড়ল। যারা দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রতিশোধের রাজনীতি করি না। কোনও নির্দোষ মানুষের জীবনকে ব্যাঘাত ঘটানো হবে না।"
দেখুন ভিডিয়ো
#WATCH | Punjab CM Bhagwant Mann says, "...It had been 35 days. Today #AmritpalSingh was arrested. Action will be taken against those who try to disrupt the country's peace and law. We will not disturb any innocent person. We don't do vendetta politics..." pic.twitter.com/knUNPhDNCy
— ANI (@ANI) April 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 23, 2023 02:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

