Wayanad Assembly Elections Results 2024: ওয়েনাড়ে লাখ পেরোলেন প্রিয়াঙ্কা, সকাল সকাল দিল্লির বাসভবনে সনিয়া কন্যা

আজ শনিবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। একই সঙ্গে কেরলের ওয়েনাড় আসনেও উপনির্বাচনের গণনা চলছে।

Wayanad Assembly Elections Results 2024: ওয়েনাড়ে লাখ পেরোলেন প্রিয়াঙ্কা, সকাল সকাল দিল্লির বাসভবনে সনিয়া কন্যা
Priyanka Gandhi Vadra (Photo Credits: X)

Maharashtra & Jharkhand Assembly Elections Results 2024: চব্বিশের লোকসভা নির্বাচনের মাস ছয়ের মাথায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন সম্পন্ন হল। আজ শনিবার দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। একই সঙ্গে কেরলের ওয়েনাড় (Wayanad) আসনেও উপনির্বাচনের গণনা চলছে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। ভোটের ব্যবধানে ক্রমশ এগিয়ে যাচ্ছেন সনিয়া কন্যা। ভোটগণনার প্রাথমিক প্রবণতা অনুসারে, ওয়েনাড় কেন্দ্রে বিজেপির নব্যা হরিদাসকে পিছনে ফেলে এক লক্ষ ভোটের ব্যবধান পেরিয়ে গেলেন প্রিয়াঙ্কা। কেরলের ওয়েনাড় কেন্দ্রে প্রিয়াঙ্কার জয় একপ্রকার নিশ্চিত বলা চলে। বেলায় দিল্লির খান বাজার এলাকায় নিজের বাসভবনে এলেন তিনি।

দিল্লির খান বাজার এলাকায় নিজের বাসভবনে এলেন প্রিয়াঙ্কা...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 23, 2024 11:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).