Viral Video: জঙ্গলের মধ্যে ক্রুদ্ধ হাতির তাড়া, পায়ের তলায় পড়ে গিয়েও প্রাণে বাঁচলেন যুবক (দেখুন ভিডিও)

ভিডিওতে দেখা যায়, জঙ্গলের রাস্তায় গাড়ির পেছনে হেঁটে যাচ্ছিল দুজন। তখন হঠাৎই পেছন থেকে একটি হাতি দ্রুত ছুটে আসে তাদের দিকে। দুজনেই ভয় পেয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। কিন্তু তাদের একজন দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়।এটা দেখে হাতি দ্রুত সেই ব্যক্তির দিকে এগিয়ে যায়।

Viral Video: জঙ্গলের মধ্যে ক্রুদ্ধ হাতির তাড়া, পায়ের তলায় পড়ে গিয়েও প্রাণে বাঁচলেন যুবক (দেখুন ভিডিও)
Angry Elephant Attack Photo Credit: Instagram@wayanadgram(220 K Awesome ppl)

জঙ্গল থেকে এমন  একটি ভাইরাল ভিডিও প্রকাশ  পেয়েছে যা দেখে চমকে যাবেন আপনিও। ভিডিওতে দেখা যায় জঙ্গলের ভিতরে এক ক্রুদ্ধ হাতি দু'জন যুবককে তাড়া করে। হাতির সঙ্গে গতিতে না পেরে তাদের মধ্যে একজন দৌড়াতে গিয়ে মাটিতেও পড়ে গিয়েছিল। ভয়ঙ্কর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, জঙ্গলের রাস্তায় গাড়ির পেছনে হেঁটে যাচ্ছিল দুজন। তখন হঠাৎই পেছন থেকে একটি হাতি দ্রুত ছুটে আসে তাদের দিকে। দুজনেই ভয় পেয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। কিন্তু তাদের একজন দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়।এটা দেখে হাতি দ্রুত সেই ব্যক্তির দিকে এগিয়ে যায়। ভিডিওতে স্পষ্ট দেখা যায় হাতিটি পড়ে থাকা ব্যক্তিকে পা দিয়ে পিষে ফেলার চেষ্টা করে। এরপর কোনভাবে সেই যুবক হাতির পা থেকে জীবন বাঁচাতে দ্রুত পিছিয়ে যেতে শুরু করে। ভাগ্যক্রমে, কয়েক সেকেন্ড পরে হাতিটি তার দিক পরিবর্তন করে এবং বনের দিকে ফিরে যায়।

দেখুন ভিডিও-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 02, 2024 09:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).