Viral Video: জেলের ঘরে এলাহি খাবারের আয়োজন, তিহার জেলের ভিডিও সামনে আসতেই বিতর্কে মন্ত্রী সত্যেন্দ্র জৈন (দেখুন ভিডিও)
তিহার জেল সূত্রে জানা গেছে ইতিমধ্যেই প্রায় ৮ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন মন্ত্রী, তবে তার উকিল আদালতে বলেছেন যে তার মক্কেল ২৮ কেজি ওজন কমিয়েছেন জেলে।
আবারো বিতর্কে দিল্লির তিহার জেলে বন্দি আম আদমি পার্টির মন্ত্রী সত্যেন্দ্র জৈন। এর আগে জেলের সেলের মধ্যে বেডে শুয়ে ম্যাসাজ করাচ্ছেন সত্যেন্দ্র, সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার জেরে ইতিমধ্যেই তিহার জেলের সুপারিনটেনডেন্ট অজিত কুমারকে জৈনকে বরখাস্ত করা হয়েছে। এবার দেখা গেল জেল বন্দীদের মত খাবার নয়। একেবারে এলাহি খাবার দাবার এর ব্যবস্থা করা হয়েছে তার জন্য। সিসিটিভি ফুটেজ সামনে আসতেই নড়েচড়ে বসেছে জেল কর্তৃপক্ষ।
তিহার জেল সূত্রে জানা গেছে ইতিমধ্যেই প্রায় ৮ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন মন্ত্রী, তবে তার উকিল আদালতে বলেছেন যে তার মক্কেল ২৮ কেজি ওজন কমিয়েছেন জেলে। দেখুন সেই খানাপিনার ভিডিও-
#WATCH | Latest CCTV footage sourced from Tihar jail sources show Delhi Minister Satyendar Jain getting proper food in the jail.
Tihar Jail sources said that Satyendar Jain has gained 8 kg of weight while being in jail, contrary to his lawyer's claims of him having lost 28 kgs. pic.twitter.com/cGEioHh5NM
— ANI (@ANI) November 23, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 23, 2022 09:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

