Video: যোগী রাজ্যে ফের চলল বুলডোজার, গুড়িয়ে গেল মুখতার আনসারি গ্যাংয়ের সদস্য কমলেশ সিং 'প্রধান'-এর বাড়ি (দেখুন ভিডিও)

প্রয়াগরাজের দাঙ্গায় মূল অভিযুক্ত জাভেদ আহমেদের বাড়িতে বুলডোজার চালানোর পর এবার উত্তরপ্রদেশ সরকার গুড়িয়ে দিল গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা মুখতার আনসারির 'আনসারি' গ্যাং এর কমলেশ সিং প্রধানের সম্পত্তি

Video: যোগী রাজ্যে ফের চলল বুলডোজার, গুড়িয়ে গেল মুখতার আনসারি গ্যাংয়ের সদস্য কমলেশ সিং 'প্রধান'-এর বাড়ি (দেখুন ভিডিও)
Kamalesh Singh Pradhan House demolishPhoto Credit: Twitter@ANINewsUP

প্রয়াগরাজের দাঙ্গায় মূল অভিযুক্ত জাভেদ আহমেদের বাড়িতে বুলডোজার চালানোর পর এবার উত্তরপ্রদেশ সরকার গুড়িয়ে দিল গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা মুখতার আনসারির 'আনসারি' গ্যাং এর কমলেশ সিং প্রধানের সম্পত্তি। সকালেই উত্তরপ্রদেশের গাজিপুরের ফুলানপুর ক্রসিংয়ে অবস্থিত মুখতার আনসারি গ্যাংয়ের সদস্য কমলেশ সিং 'প্রধান'-এর বাড়িতে পৌছে যায় বুলডোজার।শুরু হয়েছে ভাঙার কাজও। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত রয়েছেন। তবে কয়েকবছর আগে  কমলেশ সিং 'প্রধান' মারা যান বলেও জানা গেছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 05, 2023 08:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).