Uttar Pradesh Video: ফুটন্ত দুধের বিশালাকার পাত্র নিজের গায়ে উপড়ে ফেলল মদ্যপ, ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে
মত্ত অবস্থায় (Drunk Man) দুধের (Hot Milk) বড় পাত্র ঠেলে ফেলে দেন এক ব্যক্তি। ফুটন্ত গরম দুধের পাত্র মদ্যপ ব্যক্তির উপর উপুড় হয়ে পড়তেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। মত্ত ব্যক্তি ফুটন্ত দুধের বিশালাকার পাত্র ঠেলে ফেলে দিতে, নিমেষে তাঁর গয়েই গরম তরল এসে পড়ে। দোকানের মাঝে ওই ঘটনা ঘটায়, সেখান হাজির প্রত্যেকে সঙ্গে সঙ্গে দৌঁড়ে যান এবং মদ্যপ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরের (Kanpur) বাবু পূর্ব এলাকার একটি মিষ্টির দোকানে হাজির হয়ে ফুটন্ত গরম দুধের পাত্র নিজের উপর ঢেলে ফেলেন বেসামাল ব্যক্তি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশও দুর্ঘটনাস্থলে হাজির হয়। তবে চিকিৎসার মাঝেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ফুটন্ত গরম দুধের বিশালাকার পাত্র তাঁর উপর উপুড় হয়ে পড়ায়, ওই ব্যক্তির শরীরে অর্ধেকের বেশি অংশ পুড়ে জ্বলে যায়। ফলে শত চেষ্টা করেও চিকিৎসকরা ওই ব্যক্তির বাঁচাতে পারেননি।
কানপুরে মিষ্টির দোকানে ফুটন্ত দুধের পাত্র ফেলে দেয় মদ্যপ...
नशे में गर्म दूध की कढ़ाई में गिरा शख्स, वी़डियो वायरल#ViralVideo #AmarUjala
अन्य खबरों के लिए लिंक पर क्लिक करें- https://t.co/QhwnrkeEhQ pic.twitter.com/uYg00PFwA7
— Amar Ujala (@AmarUjalaNews) November 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 11, 2024 06:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

