Video: '৪১ সেকেন্ডে ৩১টি চড়', বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে চরম নির্যাতন, ভিডিয়ো ভাইরাল হতেই কড়া শাস্তি
থানায় হাজির হয়ে বিপাকে পড়লেন। থানায় অভিযোগ জানাতে গিয়ে চড় খেলেন এক ব্যক্তি। ৪১ সেকেন্ডে পরপর ৩১টি চড় বসানো হয় এক ব্যক্তির গালে। শুনতে অবাক লাগলেও এমনই একটি ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসি (Jhansi)। থানায় বিচার চাইতে গেলে অভিযোগকারীকে ৪১ সেকেন্ডের মধ্যে পরপর ৩১টি থাপ্পড় মারেন সেখানকার এসএইচও সুধাকর কাশ্যপ। এমনই ফুটেজ ভাইরাল হয় সোশ্যাল সাইটে। কী কারণে সুধাকর কাশ্যপ নামের ওই পুলিশ আধিকারিক অভিযোগকারীকে থাপ্পড় মারেন এতগুলো, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
দেখুন পুলিশ আধিকারিক কীভাবে চড় মারছেন বিচার চাইতে আসা ব্যক্তিকে...
41 सेकंड में 31 थप्पड़!#झांसी के एक थाने में न्याय मांगने आए फरियादी को थानेदार सुधाकर कश्यप ने ताबड़तोड़ थप्पड़ों की बरसात कर दी
शिकायत के बाद थानेदार सस्पेंड हुए है
वीडियो देखिए pic.twitter.com/ZCn1NJGVMI
— Narendra Pratap (@hindipatrakar) December 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 19, 2024 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

