Professor Arrested For Sexually Abuse Students: কোথায় নিরাপদ আপনার সন্তান? ছাত্রীদের যৌন হেনস্থার পর ভিডিয়ো রেকর্ড মোবাইলে, গ্রেফতার অধ্যাপক
এক নাগাড়ে ছাত্রীদের যৌন হেনস্থা (Sexual Abuse)। প্রথমে কন্যাসম ছাত্রীদের যৌন হেনস্থা, তারপর সেই ভিডিয়ো রেকর্ড। ছাত্রীদের হেনস্থা এবং তার ভিডিয়ো রেকর্ডের অভিযোগে গ্রেফতার করা হল এক অধ্যাপককে (Professor)। রজনীশ কুমার নামে এক অধ্যাপককে এই ঘৃণ্য অপরাধের জন্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরস (Hathras) থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, রজনীশ শেঠ পিসি বগলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যৌন হেনস্থা করত। ছাত্রীদের যৌন হেনস্থার পর রজনীশ সেই ভিডিয়ো রেকর্ড করত অবলীলায়। যে অভিযোগের জেরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, রজনীশ কুমার নামে ওই অধ্যাপকের মোবাইল ফোন থেকে ছাত্রীদের যৌন হেনস্থার ৬৫টি ভিডিয়ো উদ্ধার করা হয়েছে। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। একজন অধ্যাপক হয়ে রজনীশ কীভাবে ছাত্রীদের যৌন হেনস্থা করত এবং সেই ভিডিয়ো নিজের মোবাইলে রেকর্ড করত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি রজনীশের এই কুকর্মের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়ে পুলিশ খোঁজ, খবর শুরু করেছে।
ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অধ্যাপক...
यूपी : हाथरस में सेठ PC बागला डिग्री कॉलेज का प्रोफेसर रजनीश कुमार गिरफ्तार। ये छात्राओं का यौन शोषण करता था। मोबाइल से ऐसे करीब 65 Video मिले हैं। https://t.co/hCgHJG05HE pic.twitter.com/6KVnV6MP6S
— Sachin Gupta (@SachinGuptaUP) March 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 20, 2025 02:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

