Uttar Pradesh: নিখোঁজ হওয়া নাবালিকার নগ্ন দেহ উদ্ধার, শরীরে গুলির ক্ষত
সকালে মাঠে গিয়ে স্থানীয়রাই প্রথম দেখতে পায় দেহটি। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মেয়ের দেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসে পরিবার।
গতকাল থেকে নিখোঁজ হওয়া নাবালিকার লগ্ন দেহ উদ্ধার হল আজ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফতেহপুর জেলায় (Fatehpur) শুক্রবার দুপুরের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না ১৬ বছরের ওই কিশোরীকে। পরিবার, প্রতিবেশী বহু খোঁজাখুঁজি করে কিন্তু কোন খবর পাওয়া যায়নি। শনিবার সকালে এলাকার একটি ক্ষেতের ধার থেকে উদ্ধার হয় তরুণীর গুলিবিদ্ধ নগ্ন দেহ। সকালে মাঠে গিয়ে স্থানীয়রাই প্রথম দেখতে পায় দেহটি। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মেয়ের দেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসে পরিবার। ধর্ষণের পর গুলি করে খুন করা হয়েছে মেয়েকে, অভিযোগ পরিবারের। দেহ ঘিরে জড়ো হয়েছেন ক্ষুব্ধ এলাকাবসীরা। চাঞ্চল্য এলাকায়।
নাবালিকার গুলিবিদ্ধ নগ্ন দেহ উদ্ধার...
जिला फतेहपुर, यूपी में 16 वर्षीय लड़की की गोली मारकर हत्या। न्यूड डेडबॉडी खेत में मिली। कल दोपहर से लापता थी, आज लाश मिली। परिजनों को गंदा काम होने की भी आशंका है।@bnetshukla pic.twitter.com/7DQ3MdeJl4
— Sachin Gupta (@SachinGuptaUP) December 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 14, 2024 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

