Man Who Sexually Harassed Woman, Arrested: অতর্কিতে মহিলার স্তন চেপে ধরে চূড়ান্ত অসভ্যতামি, এনকাউন্টারে পায়ে গুলি করে যুবককে ধরল পুলিশ, দেখুন ভিডিয়ো

Man Who Sexually Harassed Woman, Arrested: অতর্কিতে মহিলার স্তন চেপে ধরে চূড়ান্ত অসভ্যতামি, এনকাউন্টারে পায়ে গুলি করে যুবককে ধরল পুলিশ, দেখুন ভিডিয়ো
Molestation Caught In Camera (Photo Credit: X/Screengrab)

মহিলার (Woman Molestation) সঙ্গে অসভ্যতামির ফল। মহিলার সঙ্গে চূড়ান্ত অসভ্যতামি করে পুলিশের এনকাউন্টারের মুখে পড়ল এক যুবক। ঘটনাস্থল উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  মোরাদাবাদ। যেখানে বোরখা পরা এক মহিলাকে পিছন থেকে এসে জাপটে ধরে এক যুবক। এরপর ওই মহিলার স্তন চেপে তাঁকে যাচ্ছেতাইভাবে হেনস্থা করা হয়। ওই মহিলার সঙ্গে প্রকাশ্যে রাস্তার উপর যে অসভ্যতামি করা হয়, সেই ভিডিয়ো (Woman Molestation Video) প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় হইচই। ভিডিয়ো নিয়ে হইচই শুরু হতেই, পুলিশ অপরাধীর খোঁজ শুরু করে। এরপরই এনকাউন্টার করে পাকড়াও করা হয় হেনস্থাকারী যুবককে। মোরাদাবাদের নাগফানি এলাকা থেকে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। পায়ে গুলি করে তাকে ধরা হয়। আদিল নামের ওই যুবককে পাকড়াও করার পর, তার কাছ থেকে নম্বরপ্লেটহীন মোটরবাইক, গুলি, কার্তুজ উদ্ধার করে পুলিশ। পায়ে গুলি লাগা অবস্থা আদিল নামের ওই যুবককে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে। মহিলাদের সঙ্গে অসভ্যতামি করলে, তার কোনও ক্ষমা নেই। তা ফের বুঝিয়ে দিল পুলিশ।

আরও পড়ুন: Horrific Video: প্রকাশ্য রাস্তায় বোরখা পরা মহিলাকে জড়িয়ে ধরে, বুক চেপে ধরল যুবক, চরম অসভ্যতামির ভিডিয়ো ভাইরাল

দেখুন এনকাউন্টারে পাকড়াও করা হয় আদিল নামে ওই হেনস্থাকারীকে...

 

দেখুন মোরাদাবাদে রাস্তার উপর কীভাবে হেনস্থা করা হয় ওই মহিলাকে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 05, 2025 01:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).