Uttar Pradesh: স্ত্রীর সঙ্গে নৈশভ্রমণ, বিজেপি বিধায়ককে দেখে এলোপাথাড়ি গুলি মত্ত যুবকদের

Uttar Pradesh: স্ত্রীর সঙ্গে নৈশভ্রমণ, বিজেপি বিধায়ককে দেখে এলোপাথাড়ি গুলি মত্ত যুবকদের
Gun, Representational Image (Photo Credit; File Photo)

বিজেপি বিধায়ককে (BJP MLA) লক্ষ্য করে গুলি চালানো হল। প্রকাশ্য রাস্তায় বিজেপি বিধায়ককে লক্ষ্য করে গুলি চালায় বেশ কয়েকজন মত্ত যুবক। কপাল জোরে রক্ষা পান বিজেপি বিধায়ক এবং তাঁর স্ত্রী। যে খবর চাউর হতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। সে ই সঙ্গে চলছে জেরা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লাখিমপুর খেরি (Lakhimpur Kheri) জেলার কাস্তায় বিজেপি বিধায়ক সৌরভ সিং সোনুকে লক্ষ্য করে গুলি চালায় বেশ কয়েকজন মত্ত যুবক। নতুন বছরের প্রথম রাতে অর্থাৎ বুধবার সৌরভ সিং সোনু যখন স্ত্রীর সঙ্গে রাস্তায় নৈশভ্রমণ করছিলেন, সেই সময় অঘটন ঘটে যায়। ওই যুবকরা এক ঝাঁক হয়ে রাস্তায় বসে কী করছে, তা জিজ্ঞেস করতেই তারা ক্ষেপে যায়। এরপর বিজেপি বিধায়ক সৌরভ সিং এবং তাঁর স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বেল অভিযোগ।

দেখুন বুধবার রাতের ঘটনার পর কী হচ্ছে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 02, 2025 11:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).