Union Budget 2023: মধ্যবিত্তদের জন্য সুখবর, কর ছাড়ের মাত্রা ৫ লাখ থেকে হল ৭ লাখ বললেন অর্থমন্ত্রী সীতারমণ
নয়া কর ব্যবস্থার অধীনে ৭ লক্ষ টাকা আয় পর্যন্ত দিতে হবে না আয়কর। এ দিন বাজেট পেশের সময় এমন ঘোষণা করলেন নির্মলা সীতারমণ।
মধ্যবিত্ত শ্রেণির কাছে বাজেটের সব থেকে আকর্ষণীয় বিষয় হল আয়কর সংক্রান্ত কোনও ঘোষণা। আয়কর ছাড়ের মাত্রার পরিবর্তন করা হয়েছে কি না, আয়করের হার কমানো হয়েছে কি না, তা নিয়েই বেশি আগ্রহ থাকে মধ্যবিত্তের। তাদের দিকে তাকিয়ে এবার কর ছাড়ের মাত্রা বেড়ে হল ৫ লাখ থেকে ৭ লাখ। যার ফলে নতুন কর কাঠামোতে ৭ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না।
#incometax - 5 Lakh to 7 Lakh#Budget2023
— Abdulkadir/ अब्दुलकादिर (@KadirBhaiLY) February 1, 2023
Personal income-tax | Income tax- rebate extended on income up to Rs 7 lakhs in new tax regime: FM Sitharaman pic.twitter.com/X8rmVH7Gh2
— ANI (@ANI) February 1, 2023
নতুন কর মাত্রায় ৩ থেকে ৬ লাখ টাকা আয়ে ৫ শতাংশ, ৬ থেকে ৯ লাখ পর্যন্ত আয়ে ১০ শতাংশ কর দিতে হবে। ২০ লাখের বেশি আয় হলে ৩০ শতাংশ কর দিতে হবে। নতুন কর ব্যবস্থায় বার্ষিক আয় ৯ লাখ এমন ব্যক্তিকে এখন ৬০ হাজার টাকা আয়কর দিতে হত এখন তা কমে ৪৫ হাজার টাকা হবে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী
#UnionBudget2023 | Personal Income Tax: "The new tax rates are 0 to Rs 3 lakhs - nil, Rs 3 to 6 lakhs - 5%, Rs 6 to 9 Lakhs - 10%, Rs 9 to 12 Lakhs - 15%, Rs 12 to 15 Lakhs - 20% and above 15 Lakhs - 30%, " says Union Finance Minister Nirmala Sitharaman pic.twitter.com/li3dXsHGfA
— ANI (@ANI) February 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 01, 2023 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

