United Nations: ভারত, পাকিস্তানকে সংযত হওয়ার আবেদন রাষ্ট্রসংঘের
জম্মু-কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানকে সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
Pahalgam Terror Attack: জম্মু-কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানকে সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতে পাকিস্তানের দূতাবাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সব নাগরিককে ভারত ছাড়তে বলা হয়েছে। পাকিস্তানও যুদ্ধের ঈঙ্গিত দিয়ে কিছু চুক্তি বাতিল করেছে। এমন উত্তেজক পরিস্থিতির মাঝে রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেল স্টেফানে দুয়ারিচ (Stéphane Dujarric) দুই দেশের সরকারের কাছে আবেদন করলেন, সংযত থাকার। গত মঙ্গলবার জম্মু-কাশ্মীর পহেলগাওয়ে জঙ্গি হানায় সাধারণ মানুষের মৃত্য়ু ঘটনায় বেদনা, শোকপ্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। তবে এই কারণে যুদ্ধ নয়, বরং দুই দেশের আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বলে জানালেন রাষ্ট্রসংঘের মুখপাত্র।
দেখুন খবরটি
#WATCH | Following Pahalgam attack, Stéphane Dujarric, spox for UN Secretary-General says," We very much appeal to both the govts of Pakistan and govt of India, to exercise maximum restraint..."
He (UN Secretary General) has not had any direct contact, but I can tell you he's… pic.twitter.com/8Y8oUbGAWv
— ANI (@ANI) April 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 11:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

