Umesh Pal murder case: পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল উমেশ পাল হত্যা মামলায় অভিযুক্ত বিজয়ের, ঘটনাস্থলে ফরেনসিক দল
উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক শলভ মণি ত্রিপাঠী টুইট করে বলেছেন, "ভয়ঙ্কর খুনি উসমান আজ পুলিশের সাথে এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।"
আরবাজের পর এবার উসমান! পুলিশের এনকাউন্টারে প্রাণ হারালেন উমেশ পাল হত্যা মামলার অভিযুক্ত বিজয় ওরফে উসমান।
আজ সকালে প্রয়াগরাজের কাউন্ধিয়ারা থানা এলাকায় অপরাধ শাখার দল এবং অভিযুক্ত বিজয় ওরফে উসমানের মধ্যে একটি এনকাউন্টার হয়। সংঘর্ষে উসমান গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। প্রয়াগরাজ পুলিশ কমিশনার রমিত শর্মা এই এনকাউন্টারের সত্যতা নিশ্চিত করেছেন। খবর আসতেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। অভিযুক্ত বিজয় ওরফে উসমানের ওপর ৫০ হাজার টাকা পুরস্কার ছিল।
উসমানের মৃত্যুতে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক শলভ মণি ত্রিপাঠী টুইট করে জানান, "ভয়ঙ্কর খুনি উসমান আজ পুলিশের সাথে এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।"
দেখুন-
Umesh Pal murder case | An encounter broke out between the police and the accused Vijay alias Usman in the Kaundhiyara police station area: Ramit Sharma, Commissioner of Police, Prayagraj, Uttar Pradesh
More details are awaited.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 6, 2023
Umesh Pal murder case | Uttar Pradesh BJP MLA Shalabh Mani Tripathi tweets, "Dreaded murderer Usman shot dead in an encounter with Police today." pic.twitter.com/Xi4w9WOyxw
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 06, 2023 08:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

