Jammu and Kashmir: অনন্তনাগে সেনা ও জঙ্গির গুলির লড়াই, আহত দুই জওয়ান, জারি রয়েছে এনকাউন্টার

উপত্যকায় ফের শুরু হয়েছে এনকাউন্টার। শনিবার অনন্তনাগের কোকেরনাগ এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Jammu and Kashmir: অনন্তনাগে সেনা ও জঙ্গির গুলির লড়াই, আহত দুই জওয়ান, জারি রয়েছে এনকাউন্টার
CRPF (Photo Credit: Twitter)

উপত্যকায় ফের শুরু হয়েছে এনকাউন্টার। শনিবার অনন্তনাগের (Anantnag) কোকেরনাগ এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, এদিন গোপনসূত্রে খবর পেয়েছিল যে ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তখনই তাঁদের ওপর হামলা চালায় জঙ্গিরা। অতর্কিত এই হামলায় গুরুতর জখম হয় দুই জওয়ান। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেও অভিযান চালিয়ে যাচ্ছেন সিআরপিএফ জওয়ানরা। এর আগে অনন্তনাগের আলহান গাগরমান্ডুতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হয়ছিল। সেখানে অবশ্য কাউকে ধরতে পারা যায়নি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).