Maharashtra: প্রাইভেট বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটো! মৃত্যু হল ২ জওয়ানের, আহত ৭ জনের মধ্যে ৬ জন সেনাকর্মী
রবিবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের নাগপুরে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ সেনা জওয়ানের। ঘটনাটি ঘটেছে নাগপুরের কানহান নদী সেতুর (Kanhan River Bridge) ওপরে। জানা যাচ্ছে, এদিন বিকেলে একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটো রিক্সোটি। আর ওই অটোর সওয়ারি ছিলেন ভারতীয় সেনার ৮ জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গুরুতর আহত হন অটোর চালক সহ ৭ জন। স্থানীয় পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও ঘাতক বাসটি এবং তাঁর চালককে গ্রেফতার করা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
#WATCH | Maharashtra: Two jawans of the Indian Army died and 7 including 6 jawans and an auto driver injured after a speeding private bus collided with an auto-rickshaw at Kanhan River Bridge in Nagpur, today, evening: Pramod Pore, Police Inspector, Old Kamptee PS pic.twitter.com/VORBxJGNiJ
— ANI (@ANI) June 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 16, 2024 11:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

