Train Derailment in Uttar Pradesh: ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন, বেলাইন পরপর তিনটি কামরা, যাত্রীদের মধ্যে আতঙ্ক
১২ কোচের ওই ট্রেনের ৩টি এসি কোচ লাইনচ্যুত হয়েছে। বাকি ৯টি কোচ স্বাভাবিকভাবেই লাইনের উপর ছিল। ট্রেন বেলাইন হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
Train Derailment in Uttar Pradesh: ফের লাইনচ্যুত যাত্রীবাহী হল ট্রেন। মঙ্গলবার, ২৯ অক্টোবর উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বেলাইন হয় যাত্রী বোঝাই ট্রেনের পরপর তিনটি কামরা। জানা যাচ্ছে, মা বেলহা দেবী রেল স্টেশনের জেল রোড ক্রসিংয়ের কাছে ১২ কোচের ওই ট্রেনের ৩টি এসি কোচ লাইনচ্যুত হয়েছে। বাকি ৯টি কোচ স্বাভাবিকভাবেই লাইনের উপর ছিল। ট্রেন বেলাইন হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় রেল আধিকারিক এবং রেলকর্মীরা। যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ সন্ধান করছেন রেল আধিকারিকেরা।
উত্তরপ্রদেশের প্রতাপগড়ে লাইনচ্যুত ট্রেন...
मां बेला देवी रेलवे स्टेशन जेल रोड क्रासिंग के समीप ट्रेन के तीन डिब्बे पटरी से नीचे उतर गए। इस घटना को क्या कहेंगे? pic.twitter.com/4QNfddZ6mk
— Abhimanyu Singh Journalist (@Abhimanyu1305) October 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

