Delhi Toddler Dies in Open Sewer: রাখির সকালে দিল্লিতে খোলা ড্রেনে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর, গাফলতির নির্লজ্জ নজির
দেশের রাজধানীর বুকে রাখিবন্ধনের সকালে মর্মান্তিক দুর্ঘটনা। এদিন ভারী বৃষ্টিপাতের মাঝে সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লির খেরা খুর্দ অঞ্চলে খোলা ড্রেনে পড়ে যায় মাত্র আড়াই বছরের এক শিশু। দিল্লি পুলিশ ও দমকলের কর্মীরা শিশুটিকে ম্যানহোল থেকে বের করার চেষ্টা করে।
Delhi Toddler Dies in Open Sewer: দেশের রাজধানীর বুকে রাখিবন্ধনের সকালে মর্মান্তিক দুর্ঘটনা। এদিন ভারী বৃষ্টিপাতের মাঝে সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লির খেরা খুর্দ অঞ্চলে (Khera Khurd) খোলা ড্রেন (Open Sewer) পড়ে যায় মাত্র আড়াই বছরের এক শিশু। দিল্লি পুলিশ ও দমকলের কর্মীরা শিশুটিকে খোলা নর্দমা থেকে বের করার চেষ্টা করে। স্থানীয়দের ও উদ্ধারকারী দলের অনেক চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে,চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সঠিক মৃত্যুর কারণ জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। "ওপেন সিওয়ের"হল এমন একধরনের নর্দমা ব্যবস্থা যেখানে নর্দমার জল বা বর্জ্য পদার্থ কোনো ঢাকনা বা আচ্ছাদন ছাড়া উন্মুক্তভাবে বয়ে যায়। এই ধরনের নর্দমা সাধারণত অস্বাস্থ্যকর এবং রোগ বিস্তারের কারণ হয়।
ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১০৬(১) ধারা (অবহেলায় মৃত্যুর কারণ ঘটানো) অনুযায়ী মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় প্রশাসনিক গাফলতি নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। শিশুটির মর্মান্তিক মৃত্য়ু নিয়ে সমাচোলনার ঝড় বয়ে যাচ্ছে।
দেখুন ভিডিও
#WATCH | Delhi: A 2.5-year-old boy died after falling into a sewer in the Khera Khurd area of Delhi. The body has been recovered and sent for a postmortem. pic.twitter.com/Md0u0bTn9S
— ANI (@ANI) August 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

