Thief Hanged Outside Train: মোবাইল চোরকে ঝুলিয়ে রেল সফর যাত্রীদের, চলল বেদম প্রহার (দেখুন ভিডিও)
ট্রেনে বসা লোকজন চিৎকার শুনে চোরকে ধরে ফেলে। এরপর চোরকে ট্রেন থেকে ঝুলিয়ে প্রায় ৫০০ মিটার পর্যন্ত নিয়ে যায় যাত্রীরা, চলতে থাকে চড় থাপ্পড়ও। অপর দিকের কামরার দরজা থেকে যাত্রীরা এই ঘটনার একটি ভিডিও তৈরি করেছেন যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাগলপুরে এক মহিলা ট্রেনের কামরায় ফোনে কথা বলছিলেন। ট্রেন চলতে শুরু করলেই এক ছিনতাইকারী মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করে। ট্রেনে বসা লোকজন চিৎকার শুনে চোরকে ধরে ফেলে। এরপর চোরকে ট্রেন থেকে ঝুলিয়ে প্রায় ৫০০ মিটার পর্যন্ত নিয়ে যায় যাত্রীরা, চলতে থাকে চড় থাপ্পড়ও। অপর দিকের কামরার দরজা থেকে যাত্রীরা এই ঘটনার একটি ভিডিও তৈরি করেছেন যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ট্রেনের গতি কমলে ছিনতাইকারীকে ছেড়ে দেওয়া হয়। এরপর কিছু উদ্ধারকারীরা তাকে মারধরের ভান করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন যাত্রীরা বুঝতে পারলেন যে তার দলের লোকজনই তাকে বাঁচাতে এসেছে। যাত্রীরা যতক্ষণে এটি বুঝতে পারে, তখন ট্রেনটি আবার চলতে শুরু করে দিয়েছে। মনে করা হচ্ছে ওই মোবাইল গ্যাং এর সদস্যরা তাকে মুক্ত করে নিরাপদে নিয়ে যায়।
দেখুন সেই ঘটনার ভিডিও-
#WATCH | चलती ट्रेन से पैसेंजर का फोन छीनकर भाग रहे झपटमार को यात्री ने पकड़ लिया और करीब 1 किमी तक ट्रेन की खिड़की से लटकाए रखा। बाद में ट्रेन धीमी हुई तो उसे कुछ लोग पीटते हुए ले गए जिन पर उसका सहयोगी होने का ही शक है। वीडियो बिहार के भागलपुर का बताया जा रहा है। pic.twitter.com/lR8aF2SgWI
— Hindustan (@Live_Hindustan) January 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 17, 2024 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

