Telangana Formation Day: প্রগতি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের সূচনা মুখ্যমন্ত্রী কেসিআর-এর (দেখুন ভিডিও)

আজ তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস। সকালেই রাজ্যের প্রগতি ভবনে তেলেঙ্গানা গঠন দিবস পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী কেসিআর জাতীয় পতাকা উন্মোচন করেন। এরপরে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Telangana Formation Day: প্রগতি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের সূচনা মুখ্যমন্ত্রী কেসিআর-এর (দেখুন ভিডিও)
Telangana Formation Day Photo Credit: Twitter@ANI

আজ তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস। সকালেই রাজ্যের প্রগতি ভবনে তেলেঙ্গানা গঠন দিবস পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী কেসিআর (Telangana CM K Chandrashekar Rao) জাতীয় পতাকা উন্মোচন করেন। এরপরে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব শান্তি কুমারী, ডিজিপি অঞ্জনি কুমার ও প্রগতি ভবনের অন্যান্য আধিকারিক ও  কর্মকর্তারা।পতাকা উন্মোচন ও পুষ্পার্ঘ্য দানের পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস (Telangana Formation Day) উপলক্ষে হায়দ্রাবাদের শহীদ স্মৃতিসৌধে তেলেঙ্গানা আন্দোলনের নেতাদের পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।

দেখুন সেই ছবি-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 02, 2023 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).