Team India Victory Parade: রাস্তার ধারে পড়ে রয়েছে শয়-শয় চটি-জুতো, মুম্বইয়ের জনসমুদ্রে শ্বাসকষ্টের শিকার ভক্তরা, আহত বহু

জনজোয়ার আসলে কী তা বোধহয় কাল টের পেয়েছে মুম্বইবাসী। আর তার স্বাক্ষী গোটা বিশ্ব। আর এই জনজোয়ারের জেরে অসুস্থ হয়ে পড়েছেন কিছু মানুষ,এমনটাই খবর।

Team India Victory Parade: রাস্তার ধারে পড়ে রয়েছে শয়-শয় চটি-জুতো, মুম্বইয়ের জনসমুদ্রে শ্বাসকষ্টের শিকার ভক্তরা, আহত বহু

নয়াদিল্লিঃ বৃহস্পতি বিকেল এক অন্য মুম্বইয়ের (Mumbai) ছবি দেখেছে। টিম ইন্ডিয়াকে (Team India)  স্বাগত জানাতে মায়ানগরীর রাস্তায় হাজির হয়েছিলেন লক্ষ-লক্ষ মানুষ। ভিড়ের মধ্যে আটকে শ্বাসকষ্ট শুরু হয় কারও-কারও। কেউ আবার চোট পান। মুম্বই পুলিশ (Mumbai Police)  জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় শয়-শয় চটি জুতো। ভিড়ে ঠেলাঠেলি করতে গিয়েই যে জুতো খুইয়েছেন ভক্তরা, তা স্পষ্ট।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 05, 2024 07:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).