Tapovan Express: রেললাইনে আটকে ট্রাক, দ্রুত গতিতে ধেয়ে আসছে তপোবন এক্সপ্রেস, তারপর যা হল

চালক যদি সঠিক সময়ে এক্সপ্রেসের ব্রেক না কষতেন তাহলে আরও এক ভয়ানক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকত গোটা বিশ্ববাসী।

Tapovan Express: রেললাইনে আটকে ট্রাক, দ্রুত গতিতে ধেয়ে আসছে তপোবন এক্সপ্রেস, তারপর যা হল
Tapovan Express avoid collision with truck (Photo Credits: IANS)

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তপোবন এক্সপ্রেস (Tapovan Express)।  মহারাষ্ট্রের জালনা জেলায় মুম্বই থেকে নান্দেদগামী তপোবন এক্সপ্রেসের লাইনে ফেঁসে যায় ট্রাকের চাকা। যার ফলে রেললাইনের মাঝে আকটে পড়ে আস্ত ট্রাক। দূর থেকে চালক দেখতে পেয়ে তৎক্ষণাৎ এক্সপ্রেসে ব্রেক কষেন। প্রাণে বেঁচেছেন বিপুল সংখ্যক যাত্রী। চালক যদি সঠিক সময়ে এক্সপ্রেসের ব্রেক না কষতেন তাহলে আরও এক ভয়ানক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকত গোটা বিশ্ববাসী। রেললাইন থেকে ট্রাকের চাকা উদ্ধার করে পুনরায় ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তপোবন এক্সপ্রেসঃ

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 07:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).