Rahul Gandhi: প্রচারের মাঝে মিষ্টির দোকানে আচমকাই হাজির রাহুল গান্ধী! কিনলেন মাইসোর পাক, দেখুন ভিডিও
দিনরাত এক করে লোকসভা ভোটের প্রচার করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর তার মাঝেই শুক্রবার আচমকাই মিষ্টির দোকানে চলে গেলেন কংগ্রেস নেতা। এদিন কোয়েম্বাটোরে সভায় যেতে গিয়ে হঠাৎই স্থানীয় এক মিষ্টির দোকানে ঢুকে পড়লেন তিনি। সঙ্গে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ত্যালিন। দোকানে ঢুকে পছন্দমতো মিষ্টি খেলেন রাহুল। সেই সঙ্গে নিলেন বিখ্যাত মাইসোর পাক এবং গুলাব জামুন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দিলেন মিষ্টির প্যাকেট। যদিও মিষ্টির দাম নিতে চাননি দোকানের মালিক। কিন্তু রাহুল পুরো টাকা মিটিয়ে দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন।
En route to the election rally venue in #Coimbatore, #Congress MP @RahulGandhi makes a surprise visit to a sweets shop. @THChennai pic.twitter.com/rx2mCgFCBs
— Wilson Thomas (@wilson__thomas) April 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 13, 2024 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

