Taj Hotel Bomb Threat: লখনউয়ের তাজ হোটেলে বোমা হামলার হুমকি, আতঙ্কে পাঁচ তারার কর্মী থেকে পর্যটকেরা
পাঁচ তারা হোটেলে বোমা হামলার হুমকির খবর ছড়াতেই আতঙ্ক তৈরি হয় হোটেল কর্মী এবং পর্যটকদের মধ্যে। ডগ স্কোয়াড, বোম স্কোয়াড এনে চলে হোটেলের কোনায় কোনায় চিরুনি তল্লাশি।
রবিবারই উত্তরপ্রপদেশের লখনউ জেলার ৯টি হোটেলে বোমা হামলার হুমকি এসেছিল। ৫০ লক্ষ টাকা দাবি করে ইমেল মারফত এই হুমকি ইমেল পাঠানো হয়েছিল। সোমবারও লখনউয়ে হোটেলে বোমা হামলার হুমকি (Bomb Threat) অব্যাহত। এবার হুমকি এল তাজ হোটেলে (Taj Hotel)। লখনউয়ের হজরতগঞ্জে অবস্থিত তাজ হোটেল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, এমন হুমকি দিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে। হুমকি বার্তা পাওয়ার পরেই খবর দেওয়া হয় পুলিশে। ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় লখনউ পুলিশ। পাঁচ তারা হোটেলে বোমা হামলার হুমকির খবর ছড়াতেই আতঙ্ক তৈরি হয় হোটেল কর্মী এবং পর্যটকদের মধ্যে। ডগ স্কোয়াড, বোম স্কোয়াড এনে চলে হোটেলের কোনায় কোনায় চিরুনি তল্লাশি। তবে সন্দেহভাজন কোন কিছুই উদ্ধার হয়নি বলেই জানা যাচ্ছে।
লখনউয়ের তাজ হোটেল বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি...
Bomb threat to Lucknow hotel for second day, Taj hotel gets bomb threat. #Lucknow #BombThreat #ITVideo | @AshishAajtak @Nabilajamal_ pic.twitter.com/cwaNSNFFJS
— IndiaToday (@IndiaToday) October 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 28, 2024 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

