Suspected Drone Found in AIIMS Campus: জম্মুতে এইমস বিজয়পুর ক্যাম্পাস থেকে সন্দেহজনক ড্রোন উদ্ধার, চালানো হচ্ছিল নজরদারি? তদন্তে নিরাপত্তা সংস্থা
এই ঘটনার জেরে এইমস বিজয়পুরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকার সুরক্ষা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জম্মুতে (Jammu) এইমস বিজয়পুর (AIIMS Vijaypur) ক্যাম্পাস থেকে উদ্ধার হয়েছে এক সন্দেহজনক ড্রোন। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের ক্যাম্পাসে আবাসিক কমপ্লেক্স চত্বর থেকে ড্রোনটি উদ্ধার হয়েছে বলে যানা গিয়েছে। এরপরেই নিরাপত্তা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। হাসপাতাল চত্বরে মেলা ড্রোনের উৎস কী সেই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নিরাপত্তা কর্মকর্তাদের। এই ঘটনার জেরে এইমস বিজয়পুরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকার সুরক্ষা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ড্রোনটি নজরদারি বা অন্য কোনও সন্দেহজনক কার্যকলাপের জন্য ব্যবহার করা হচ্ছিল কিনা সেই তদন্ত করছে নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।
জম্মুর এইমস বিজয়পুর ক্যাম্পাস থেকে সন্দেহজনক ড্রোন উদ্ধারঃ
Jammu: A suspected drone of unknown origin was found at the AIIMS Vijaypur campus. Security agencies were immediately alerted and launched an investigation into the incident. Authorities have heightened security measures to ensure safety in and around the premises pic.twitter.com/UMJ56NQu2r
— IANS (@ians_india) March 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

